জগন্নাথপুরে নগর উন্নয়ন অধিদপ্তরের অংশীজন (পিআরএ) সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে "নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্প (সংশোধিত ১০ উপজেলা) (১ম সংশোধিত)" শীর্ষক প্রকল্পের অংশীজন (পিআরএ) সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯বিকেল সাড়ে ৩ টায় জগন্নাথপুর পৌরসভার সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত সচিব মাহমুদ আলী।
জগন্নাথপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র প্ল্যানার এবং প্রকল্প পরিচালক কাজী মোঃ ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপ প্রকল্প পরিচালক আজমিরী আশরাফি, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, পৌর প্রকৌশলী সতিশ গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মোঃ ওয়ালি উল্লাহ, সাংবাদিক আমিনুল হক সিপন, শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, আলী হোসেন খান, তৈয়বুর রহমান, আব্দুল ওয়াহিদ, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছমির উদ্দিন।
এসময় সাংবাদিক হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম লাল, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান তালুকদার জিয়া, পৌরসভার কর কর্মকর্তা এলাইছ মিয়া, রশীদ আলী, উপজেলা উত্তর শাখা ছাত্র শিবির সভাপতি জাকির হোসাইন সহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জলাবদ্ধতা, মশার উৎপাত, পৌরসভার ডাম্পিং স্টেশন, যানজট,খাল- নদীনালা খনন, পানি সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। এসময় নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সুন্দর ও পরিকল্পিত জগন্নাথপুর উপহার দেওয়ার কথা ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত