ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কমলগঞ্জে শীতার্তদের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ৩:৩

মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত পাঁচ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। 

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কমলগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর বড়বাড়িতে মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়ান তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিদ্দিকুর রহমান। 

শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ইসমাইল হারুন, গাজী সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, মশাহিদ আহমেদ, আবুল কালাম, আইয়ুব আলী, খালেদ আহমেদ, সাংবাদিক আশরাফুল আলম পারভেজ,  সালাহউদ্দিন শুভ, সাদিকুর রহমান সামু,
 এস.  এম মুমিনুল ইসলাম ফয়সল ও রুহুল ইসলাম হৃদয় প্রমূখ।

মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণকালে আমাদের সংগঠনগুলোর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। সম্প্রতি তীব্র শীতে অসহায় মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার জন্মভুমি কমলগঞ্জ উপজেলার পাঁচ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংগঠনের উদ্যোগে সিলেট, সুনামগঞ্জ, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।’

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর