ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ২


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১২:১

মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় প্রতিপক্ষের ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নূর মোহাম্মদ।শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, লক্ষীপুর এলাকার মৃত করম মাদবরের ছেলে আবুল কাশেম(৫০), মুন্নাফের ছেলে বিল্লাল হোসেন(২৫), নুরুজ্জামানের ছেলে মোঃ আল আমিন(২৩) ও মোঃ মিলন(৩০), মৃত মইজুদ্দিনের ছেলে আল হক(৫৫), মৃত কমল মাদবরের ছেলে মুন্নাফ(৫৫), মুন্নাফের ছেলে নিলা(২০) ও স্ত্রী বিলকিছ(৫০), আবুল কাশেমের স্ত্রী রৌশনারা(৪৫)।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লক্ষীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুস সালামের সাথে মৃত করম মাদবরের ছেলে আবুল কাশেমের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র, লাঠি-সোটা, লোহার রড ইত্যাদি নিয়ে আব্দুস সালামের জায়গায় জোর পূর্বক দখল করতে গেলে ছেলে নাঈম খান(৩০) বাঁধা নিষেধ করেন। বিবাদী বিল্লাল হোসেন ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকারে আব্দুস সালাম, স্ত্রী তাসলিমা আক্তার (৪৮) ও মেয়েরা এগিয়ে গেলে বাকি আসামীরা এলোপাথারী বাঁশের লাঠি, লোহার রড দিয়ে বারি দিয়ে নীলা ফুলা জখম করে। সালামের ভাই নূর মোহাম্মদ এগিয়ে আসলে তাকেও হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর জখম করে। মোঃ নাঈম ও তার বাবা আব্দুস সালাম গুরুতর জখম হলে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এলাকাবাসী।

অভিযোগকারী নূর মোহাম্মদ জানান, আমার ভাতিজিদের পড়নের কাপর টানা হেঁচড়া করে শ্লীলতাহানী করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। তারা খারাপ প্রকৃতির লোক হওয়ায় ভাইয়ের ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে।অভিযুক্ত বিলকিছ জানান, জমিতে কাজ করার জন্য সিমেন্ট নামাতে আমাদের বাঁধা দেয় নাঈম। আমার ছেলে বিল্লাল প্রতিবাদ করলে লাঠি দিয়ে মারধর করে। সেও সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

এব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত