ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১২:৪৪

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে এম এম নীটওয়্যার লিমিটেড এর বন্ধ ঘোষণা করা কারখানা দুটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮ টার সময় বন্ধ কারখানার মুল ফটকে এসে এ বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এসময় কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।  ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান,গেল ১৮ ডিসেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পর থেকেই এম এম নীটওয়্যার লিঃ ও মামুন নীটওয়্যার লিঃ কারখানা বন্ধ রয়েছে। আজ সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এম এম নীটওয়্যার লিঃ এর এক সুয়িং অপারেটর বলেন,গেল ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার চেয়ে কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ কারখানা  অনির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। 

এম এম নীটওয়্যার লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জানান, গেল ৩ নভেম্বর শিল্প পুলিশ এর একজন সদস্যকে আঘাত করে শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলা  প্রত্যাহারের দাবিতে গেল ১৭ ডিসেম্বর শ্রমিকরা অবৈধ ভাবে কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। তিনি বলেন, আজ সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কারখানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। তাদেরকে বলা হয়েছে তোমাদের প্রতিটি ফ্লোর থেকে ১৫ জন করে প্রতিনিধি আসো আমরা কথা বলবো ২০০ জন শ্রমিকের কথায় কারখানা খোলা হবেনা। 

গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জেনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। তিনি  আরও বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলছেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস