ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩-৯-২০২১ রাত ৮:২৬

ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভির ধামরাই প্রতিনিধি মো. জুলহাস উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাই প্রেসক্লাব ও ধামারই উপজেলা প্রেসক্লাব হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপনের সঞ্চালনায় সভাপতি আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ তুষার, সাবেক সভাপতি মো. বাবুল হোসেন, ইত্তেফাকের ধামরাই প্রতিনিধি মিজানুর রহমান, সমাকালের ধামরাই প্রতিনিধি মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, প্রতিদিনের সংবাদের ধামরাই প্রতিনিধি আব্দুল রউফ।

অপরদিকে, মেকামাটোলয় ধামারই উপজেলা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্ত্যব্য রাখেন- ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামীম খান (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক মেহেদী ইমামজান হায়সার (মোহনা টেলিভিশন), যুগ্ম-সাদারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ (আলোকিত প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা (দৈনিক সকালের সময়), সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), মো. আমিনুর রহমান (চ্যানেল এস), রঞ্জিত পাল বাবু (দৈনিক ডেল্টা টাইমস্ ও সমাচার), ডা. মো. ফজলুর রহমান সবুজ (দৈনিক শীর্ষ বার্তা) কোষাধ্যক্ষ মো. আমির হামজা (দৈনিক দিনকাল) সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম শরীফ (দৈনিক জনতার কণ্ঠ), দপ্তর ও সাংগাঠনিক সম্পাদক মো. ইমরান খান মনির (দৈনিক বাংলাদেশের আলো), মো. সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত স্বদেশ), মো. মোশারফ হোসেন, মো. ফারুক হোসেন, মো. কাজী মিজানুর রহমান মিজান প্রমুখ।

আলোচনা শেষে হযরত সৈয়দ হাজী গাজীর মাজার মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ খরশিদ আলম দোয়া মাহ্ফিল পরিচালনা করেন।

এ সময় বক্তারা সাংবাদিক জুলহাস হত্যার সুষ্ঠু বিচার নিয়ে অনিশ্চয়তার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন। তারা বলেন, ন্যায়বিচার স্বার্থে ধামরাইয়ে কর্মরত সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সাংবাদিককে সাংবাদিক জুলহাসের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সাংবাদিক জুলহাস হত্যার যাতে ন্যায় বিচার হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

উল্লেখ্য, সাংবাদিক জুলহাসকে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে বারবাড়িয়া বাস স্টেশনে প্রকাশ্য দিবালকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই ঘাতক শাহিন ও মোজ্জামেল নামে দুজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে দুজন জামিনে রয়েছে এবং প্রধান আসামি শাহিন জেলহাজতে রয়েছে।

বার্তা প্রেরক,
মোঃ সোহেল রানা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি।
তারিখ : ০৩.০৯.২০২১
মোবাইল নাম্বার - ০১৭২৫৫৮২৪৯৮

 

জামান / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত