বগুড়ায় দেয়ালে গ্রাফিতি এঁকে সমন্বয়ককে হত্যার হুমকী
বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে গ্রাফিতি এঁকে সমন্বয়ককে উদ্দেশ্য করে হত্যার হুমকী দিয়েছে দুর্বৃত্তরা। বগুড়া সদর থানার নওদাপাড়া এলাকার সমন্বয়ক আহসান হাবীব সায়েমের বাড়ির দেয়ালে গ্রাফিতি এঁকে “মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক” লেখা হয়েছে।
হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সায়েমের পরিবার ও বগুড়ার অন্যান্য সমন্বয়করা। মঙ্গলবার গভীর রাতে গোপনে কে বা কারা দেয়ালে এই গ্রাফিতি এঁকে চলে যায়। সকালে পথচারীরা লেখাটি দেখতে পান। সায়েম নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার সহ-সমন্বয়ক।
এ ব্যাপারে বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের। ২৪ এর জুলাই বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। তিনি বলেন, “সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।” তবে এই হমকী শুধু আহসান হাবিব সায়েমকে উদ্দেশ্য করে, নাকি অন্যান্য সকল সমন্বয়ককে উদ্দেশ্য করে দেয়া হয়েছে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, দেয়ালে হত্যার হুমকী দিয়ে গ্রাফিতি লেখার ঘটনাটি শোনার পর থেকেই বগুড়া সদর থানার একাধিক টিম দুর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। তিনি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত