কেশবপুরে নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
যশোরের কেশবপুরে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠানে শিক্ষক হাবিবুর রহমান এর সঞ্চালনা বক্তৃতা করেন, সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত আরা, প্রধান শিক্ষক হযরত আলী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক শাহীনুজ্জামান, প্রধান শিক্ষক গাজী রবিউল আলম, সহকারি শিক্ষক ইয়াকুব আলী, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক জাহিদ হাসান প্রমূখ।
সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ২০২৪ কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ.কে এম নাজমুল ইসলাম। তফসিলে ১১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্বাচনের দিন ধার্য করা হয়। মোট ১৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬৩ জন ভোটার রয়েছেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান