দাউদকান্দির বিরবাগ গোয়ালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা
দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টায় ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যে বিবাদীপক্ষ বিএস দাগ নং ৫০৯ ও ৫১০-এর নালিশী ভূমিতে বেআইনিভাবে প্রবেশ করে ভুট্টা রোপণের উদ্দেশ্যে কাজ শুরু করতে গেলে বাদীপক্ষ বাধা প্রদান করে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে আসার খবর শুনে বিবাদীপক্ষ দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। এর আগে গত ৮ ডিসেম্বর একইভাবে জমি দখলের চেষ্টা করা হয়, যা বাদীপক্ষের বাধায় ব্যর্থ হয়। এবং পুলিশের উপস্থিত টের পেয়ে বিবাদীগন পালিয়ে গেলে পুলিশ বিবাদীগনের পরিবার পরিজনকে সতর্ক করে দিয়ে যায় বলে জানা গেছে
তথ্যানুসন্ধানে জানা গেছে, উক্ত জমির মালিকানার বিষয়ে বিরোধ রয়েছে। সিএস ও এসএ খতিয়ান অনুযায়ী জমির মালিক বাদীপক্ষ হলেও আরএস খতিয়ানে বিবাদীপক্ষের নাম ভ্রমাত্মকভাবে লিপিবদ্ধ রয়েছে। এ নিয়ে বাদীপক্ষ চলতি বছরের ৬ জুন কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা জজ (২য় আদালত)-এ দেওয়ানী মামলা (নং- ১৪২/২০২৪) দায়ের করেন।
আদালত বিবাদীপক্ষকে সমন জারি করলেও তারা আদালতে হাজির হননি। এরপর বাদীপক্ষ ২১ আগস্ট আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করলে আদালত বিবাদীদের প্রতি সমন জারি করে সতর্ক করেন। তবুও তারা আদালতের নির্দেশনা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা চালিয়ে যান।
১ সেপ্টেম্বর বাদীপক্ষের আবেদন বিবেচনায় আদালত ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়। এর পরও বিবাদীপক্ষ কোনো জবাব না দিলে ১৯ সেপ্টেম্বর আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।
তবে নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার পরও বিবাদীপক্ষ ১ অক্টোবর নালিশী ভূমিতে টিনের ঘর তৈরি এবং টিনের বেড়া দিয়ে সীমানা নির্ধারণের চেষ্টা করে। এ ঘটনায় বাদীপক্ষ আদালতে মিস ভায়োলেশন মামলা দায়ের করেন। আদালত বিবাদীপক্ষকে সমন জারি করে হাজির হওয়ার নির্দেশ দিলেও তারা এখনও আদালতে উপস্থিত হননি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, আদালতের আদেশকে উপেক্ষা করে জমি দখলের এই প্রক্রিয়া আইনের প্রতি চরম অবজ্ঞার দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রম শুধুমাত্র বিচার প্রক্রিয়াকেই ব্যাহত করে না, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পথেও অন্তরায় সৃষ্টি করে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত এবং আইনি প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়ন এখন সময়ের দাবি।
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার