মোহাম্মদপুরে ব্যাংক ডাকাতির ঘটনায় ১৬ দিনেও উদ্ধার হয়নি ডাকাতি হওয়া টাকা
মোহাম্মদপুর টাউনহল শহিদ পার্ক মাঠের পাশে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ ডাকতির ঘটনা ঘটেছে। এসময় ব্যাংক থেকে ১০ লাখ ৩৪ হাজর ২৫৫ টাকা এবং এটিএম কার্ড ও স্মার্ট কার্ডও নিয়ে গেছে ডাকাতদলরা। ১৬ দিন অতিবাহিত হলেও এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি ডাকাতি হওয়া টাকা এবং এটিএম কার্ড।
ডিসেম্বর মাসের ১০ তারিখ দিবাগত রাত ২ টা থেকে ৩ টার মধ্যে এই ব্যাংকটিতে ডাকাতি হয় বলে জানান, এস কে, মোকলেছুর রহমান তৌফিক। তিনি এই এজেন্ট ব্যাংকিং এর মাকিল। একই ভবনের ৫ তলায় তিনি বসবাস করেন।
ভুক্তভোগী মোকলেছুর রহমান বলেন, চলতি মাসের ১০ তারিখ রাতে আমার এই এজেন্ট ব্যাংকিং ডাকাতি হলেও এখনো টাকা উদ্ধার কিংবা আসামি গ্রেফতার হয়েছে কিনা, আমি জানিনা। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সরেজমিনে গেলে এই ভুক্তভোগী বলেন, ঘটনার দিন থেকে তদন্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। কি হচ্ছে আমি কিছুই জানি না।
ভুক্তভোগী মোকলেছুর আরো রহমান বলেন, সেদিন রাতে ব্যাংটি ডাকাতি করার পর ব্যাংকিং এজেন্টের ভিতরে আমার এটিএম কার্ড ছিলো, সেই কার্ড থেকেও ৩৮ হাজার টাকা উত্তলন করে ডাকাতরা, তখন আমার মোবাইলে এসএমএস আসে তখন বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে, ভোর হলে বাসার নিচে নেমে দেখি এজেন্টের তালা ভাঙ্গা এবং ভিতরে ঢুকে দেখি ব্যাংকে থাকা নগত ১০ লাখ টাকা নাই। পুরো ব্যাংকটি এলোমেলো। তিনি বলেন, এই টাকা তো আমার না এই টাকা বিভিন্ন গ্রাহকদের। পুলিশ যেনো টাকা গুলো দ্রুত উদ্ধার করে এটাই আমার দাবি।
এবিষয় মোহাম্মদপুর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুরে একটি এজেন্ট ব্যাংকিং ডাকাতির ঘটনা ঘটেছে এবিষয়ে একটি মামলা হয়েছে এবং পুলিশ কাজ করছে।তদন্ত কর্মকর্তা উপ পুলিশ কর্মকর্তা (এসআই) এরশাদুল হক বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে তবেঁ টাকা ও মালামাল এখনো উদ্ধার হয়নি। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে এবং আমাদের থানার টিম এই ঘটনা নিয়ে কাজ করছে। গ্রেফতারকৃতদের নাম জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে নাম বলতে পারছি না। পরে জানাতে পারবো।
এমএসএম / T.A.S
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়