ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধারের ৬ ঘন্টা পর মূল আসামী রনি গ্রেফতার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৭-১২-২০২৪ দুপুর ২:২১

তালাবদ্ব ঘর থেকে  মরদেহ উদ্ধারের ৬ ঘন্টা পর মূল আসামী রনি গ্রেফতার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগজ্ঞ বীরতলা  এলাকায় ফেরি করে হালুয়া পরোটা বিক্রেতা শাহাদাৎ হোসেন রনির (৩৮) মরদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টা পর হত্যাকাণ্ডের মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জুনায়েত চৌধুরী।

গ্রেফতারকৃত রনি মিয়া(২৩) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন জানান,উপজেলার ইলিয়টগঞ্জ বীরতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর একটি কক্ষে ভাড়া থেকে ফেরি করে হালুয়া পরোটা বিক্রি করতো শাহাদাৎ (রনি) এবং সহকারী হিসেবে একই উপজেলার রনি মিয়া৷ তারা দু'জনেই একই সঙ্গে এক কক্ষে থাকতো৷ ২৩ ডিসেম্বর রাতে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শাহাদাৎ (রনি) রনিকে থাপ্পর দিলে রনির হাতের কাছে থাকা ইট দিয়ে শাহাদাৎ এর মাথায় আঘাত করলে মাথাটি থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ (রনি) মারা যায়। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ৬ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন পূর্বক ঘটনার সাথে জড়িত মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে আসামি। এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার