তিনপাড়া আদর্শ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে জামাতে নামাজ পড়া কিশোর ও যুবকদের সাইকেল ও শীত বস্ত্র উপহার
দাউদকান্দিতে পালিত হল একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। জানা যায় ওই এলাকায় ঘোষণা করা হয় যে, যারা টানা ৪১ দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে পুরস্কৃত করা হবে সেই হিসেবে ৩০ জন নিয়মিত সালাত আদায় করলেও শেষ পর্যন্ত ২০ জন করতে পারেনি। টানা ৪১ দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এগারো কিশোর পেলেন সাইকেল উপহার।
তারা হলেন ফাহিম সরদার, আহসান সরকার, নবির, সাব্বির, রাফিন, হাবিব, মেহেদি, আতিক গোলদার ও রায়হান। এছাড়াও যুবক, কিশোর ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরণ করা হয়। ধর্মীয় অনুশাসন মেনে চলা, নৈতিক ও সামাজিক শিক্ষা, শারীরিক ব্যায়াম চর্চা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে যুবকদেরকে উৎসাহিত করতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামের তিনপাড়া আদর্শ সমাজকল্যা যুব সংগঠন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল তিনটায় তিনপাড়া গোলজার বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বী ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শরীফ ভুঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ জসীম উদ্দিন মিয়াজী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নৈয়ার ইসলামিয়া সিনিয়ার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস রহমান, প্রধান শিক্ষক, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়। রোটা: শাহীন আহম্মেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এস.আর. আদর্শ উচ্চ বিদ্যালয়। মোবারক হোসেন। মোঃ আউয়াল আহবায়ক, বিটেশ্বর ইউনিয়ন বিএনপি। শাকিল চৌধুরী প্রমুখ।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ