কমলগঞ্জে সাবেক চেয়ারম্যান হান্নান গ্রেফতার, আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টাকালে আটক ১
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল এলাকা থেকে সাবেক এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। এদিকে চেয়ারম্যানকে গ্রেফতারের পর থানায় পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে চেয়ারম্যানের ছেলে শিমুল ও তার ভাগিনা মতিউর রহমান সহ শতাধিক মানুষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, ‘আটককৃত এ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর সময় তার ছেলে শিমুল ও তার ভাগিনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের জোরালো তৎপরতায় আসামির অনুসারীরা পিছু হটে। এসময় আসামীর ভাগিনা মতিউর রহমানকে আটক করে পুলিশ।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামীর বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানকে শনিবার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘থানা থেকে আসামীকে আদালতে পাঠানোর সময় হট্টগোল ও আসামীকে ছিনতাইয়ের সময় মতিউর নামে একজনকে আটক করা হয়েছে ও বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
T.A.S / T.A.S
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার