ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ১১:৩৯

মানিকগঞ্জের সিংগাইরে দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে ব্যবসা প্রতিষ্ঠান দখল নিতে হামলা, ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া(হাসপাতাল সড়ক) এলাকার সিসটেক বিডি আইটি সল্যুশন নামে প্রতিষ্ঠানটিতে চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দা, লোহার রড দিয়ে ১৫/২০ জন হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় প্রতিষ্ঠানের মালিকসহ ৩ জন আহত হয়েছেন। এবিষয়ে প্রতিষ্ঠানের মালিক রাশেদ মাহমুদ গত বৃহস্পতিবার সিংগাইর থানায় ৪ জনের নামসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিষ্ঠানের মালিক ও অভিযোগ সূত্রে জানাগেছে, পৌর এলাকার সিসটেক বিডি আইটি সল্যুশন নামে প্রতিষ্ঠানটিতে গোবিন্দল গ্রামের হৃদয় (২৮), রবিন (২৯), শামীম (৩৫), মিজানসহ(৩২) অজ্ঞাত ১৫-২০ জন চায়নিজ কুড়াল, দা, লোহার রড দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তাদের বাধা দিলে প্রতিষ্ঠানের মালিক রাশেদ মাহমুদ, তার ভাতিজা অপু বেপারী, ইমরুল হাসান, শবনব মাহমুদকে মারধর করে। পরে তারা ক্যাশবাক্সে থাকা ৮১ হাজার টাকা ও প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিন প্রতিষ্ঠানের গ্লাস, টেবিল-চেয়ার, কম্পিউটার, সিসি ক্যামেরা ও মনিটরসহ ভাঙচুর চালায়।

প্রতিষ্ঠানের মালিক রাশেদ মাহমুদ বলেন, সন্ত্রাসীরা ব্যবসাটি পরিচালনা করবে জানিয়ে বিগত কয়েক মাস যাবত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

এব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এবিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত