ফেনী সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ ডিসেম্বর) ভোরে তাকে উপজেলার নিজ কালিকাপুর থেকে আটক করা হয়।
আটক ব্যক্তির পাসপোর্ট অনুযায়ী দেখা গেছে, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসে। পরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
ফেনী বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২১৫৮/এমপির আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের পূর্ব নিজ কালিকাপুর থেকে নাইজেরিয়ান নাগরিক গিলবার্ট আপিহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল এবং পোশাকসামগ্রী জব্দ করা হয়।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে বিজিবির সদস্যরা আটক করে। আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার