কোনবাড়িতে বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি জরুন এলাকায় গত মাসের বেতনের দাবিতে পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে কোনাবাড়ি জরুন এলাকায় অবস্থিত স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রাখে।
শিল্পপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত মাসের বেতনের দাবিতে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। তাদের দাবি বেতন না পাওয়া পর্যন্ত তারা কাজ করবেনা। সকাল থেকেই তারা কাজ বন্ধ করে বসে থাকে। পরে বেলা ১১ টার সময় কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কে ব্রেন্স ফেলে রাস্তায় অবস্থান নেয়। এ সময় সৃষ্টি হয় দীর্ঘ যানজট । ভোগান্তিতে পড়েন ওই পথে যাতায়াতকারী পথচারী ও গাড়ি চালকরা।
স্বাধীন গার্মেন্টসের জেনারেল ম্যানেজার মোঃ সেলিম জানান, গত মাসের বেতন পাবে শ্রমিকরা। সমস্যার কারণে বেতন দিতে একটু দেরি হওয়ায় আজ সকালে কাজ বন্ধ করে বসে থাকে তারা। শ্রমিকদের বলা হয়েছে আজকে বিকেল চারটার মধ্যে বেতন দেওয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান,গত মাসের বেতনের দাবিতে শ্রমিকরা সকাল থেকে কাজ বন্ধ করে রাখে। এক পর্যায়ে সকাল ১১ টার দিকে পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়ক অবরোধ করে। পরে কর্তৃপক্ষ আজকে বিকেল চারটার সময় বেতনের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিলে ওই রোডে যানচলাচল স্বাভাবিক হয়।
T.A.S / T.A.S
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ