সাংবাদিককে মুঠোফোনে হুমকি থানায় জিডি
আওয়ামী লীগ নেতা পরিচয়ে আনন্দ টিভির সাংবাদিক ইকবালকে হুমকি,দেওয়ায় থানায় জিডি করা হয়েছে। আওয়ামী লীগ নেতা পরিচয়ে আনন্দ টেলিভিশনের সাংবাদিক মো. ইকবাল হোসেন চৌধুরীকে (৩৭) অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) ডিএমপির উত্তরা পশ্চিম থানায় জিডিটি করেন তিনি।
জিডিতে ইকবাল উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকালের দিকে আমার মোবাইল নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি কল দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এরপর মোবাইলের কল কেটে দেয়। পরবর্তীতে খোজ নিয়ে জানা যায় হুমকিদাতার নাম ঠান্ডু, তার ভাই আওয়ামী লীগের নেতা এবং একটি ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান।
ভাইয়ের নির্দেশনায় তিনি হুমকি দিয়েছে বলে জানান ওই ভুক্তভোগী সাংবাদিক। হুমকিদাতার বাসা মোহাম্মদপুর এলাকার শ্যামলী সিনেমা হলের পাশে বলে জিডিতে উল্লেখ করেন ভুক্তভোগী সাংবাদিক।
এমএসএম / এমএসএম
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান