ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বগুড়ায় ট্রান্সপোর্ট এজেন্সির ৪৫ লাখ টাকার মালামাল আত্মসাতের দায়ে ৪ জন গ্রেফতার


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২৪ বিকাল ৬:৩২

রংপুরের কয়েক ব্যবসায়ীর প্রায় ৪৫ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে ট্রাক ড্রাইভার ও হেলপারসহ ৪ জনকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ। শনিবার রাজশাহী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন এলাকার আজিজুল হকের পুত্র মো. রকি (৩০) ও মুনতাজ আলীর পুত্র মো. মুরশেদুল ইসলাম (৪০), গোদাগাড়ী থানার দাড়িয়াপুর গ্রামের আসাদুল ইসলামের পুত্র আলিপ হোসেন (১৯) এবং নওগাঁ জেলার মান্দা থানার দাড়িয়াপুর গ্রামের আতাউর রহমানের পুত্র মো. শামীম রেজা (৩০)।

বগুড়া সদর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইমতিয়াজ আহমেদ জানান, গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে রংপুর জেলার শঠিবাড়ীর কয়েকজন ব্যবসায়ী বগুড়া শহর থেকে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ক্রয় করে শহরের দত্তবাড়ীস্থ নিউ দিনাজপুর ট্রান্সপোর্ট ও পার্সেল সার্ভিস এর মাধ্যমে বুকিং দেন। ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ মালামাল পাঠানোর জন্য দালাল মো. চান মিয়ার মাধ্যমে একটি ট্রাক ভাড়া করেন। যার নম্বর ঢাকা মেট্রো-ট ২০-৪০২৬।

পুলিশ জানায়, ট্রাক ড্রাইভার রকি ও হেলপার মোরশেদুল অন্যান্য আসামীদের সহায়তায় ঐদিন রাত ৯টার দিকে মালামাল বোঝাই ট্রাকটি রংপুরে না গিয়ে গোপনে রাজশাহীতে চলে যায়। পরদিন তারা এসব মালামাল তাদের নিজ বাড়িতে রেখে বিক্রি করা শুরু করে।

পরে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ মালামাল না পেয়ে বগুড়া সদর থানায় অভিযোগ দাখিল করলে, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৮ ডিসেম্বর রাতে আসামী শামীমকে নগওগাঁর মান্দা থেকে গ্রেফতার করে। পরে শামীমকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য আসামীদের অবস্থান সনাক্ত করে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপর তিন আসামীকে গ্রেফতার করে। এ সময় আত্মসাতকৃত বেশকিছু মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। রোববার বগুড়ার জুডিশিয়াল আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত