ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

তিস্তায় পানি বেড়ে সুন্দরগঞ্জের চরাঞ্চল প্লাবিত


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ১:৫৮

উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে চরাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার শঙ্কায় অনেক পরিবার তাদের গৃহপালিত পশু-পাখি অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে।

গত বুধবার থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে। সরকারিভাবে উপজেলায় পানি পরিমাপের কোনো পয়েন্ট না থাকায় বেসরকারি উন্নয়ন সংস্থার পানি পরিমাপ পিলারে দেখা গেছে, পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার বিভিন্ন শাখানদী পানিতে থৈ থৈ করছে। চরাঞ্চলে বসবাসরত পরিবারগুলো ইতিমধ্যে নৌকা দিয়ে যাতায়াত শুরু করেছে।

বেলকা নবাবগঞ্জ চরের লাল মিয়া জানান, গত দুদিন ধরে পানি বৃদ্ধি পেতে শুরু করায় এখন নৌকা দিয়ে নদী পার হতে হচ্ছে। নিচু এলাকার বসতবাড়ির ঘরের ভেতরে পানি উঠছে। এ অবস্থা চলতে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, পানি বৃদ্ধির সাথে সাথে নদীভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী ৩-৪ দিনের মধ্যে বন্যা দেখা দেয়ার সম্ভবনা রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল জানান, উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের দেয়া তথ্য মোতাবেক ৮৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

জামান / জামান

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২