কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে বৈষম্যহীন কারামুক্তি আন্দলোন এর মানববন্ধন
উচ্চ আদালত কর্তৃক জামিন দেওয়ার পরেও বন্দিদের আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দলোন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটি। মানববন্ধনে বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম বলেন,মোশাররফ হোসেন নামে একজন বন্দিকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। তার জামিনের কাগজ পত্র গুলো বিগত চারদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌছায়। তার পরিবার কারাগারে আসলে কর্তৃপক্ষ বলে ডিজিএফআই এবং এন এস আই এর ক্লিয়ারেন্স
না আসা পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি তারা বলে এটা আমাদের কাজ না।
তিনি আরো বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌছার পরে তাকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার সুযোগ নেই। আমরা আন্দোলন করার পর মোশাররফ নামক বন্দিকে চার থেকে ৫ দিন পর মুক্তি দেওয়া হয়েছে। এমন ঘটনা সারা দেশে অহরহ ঘটছে। একজন মানুষ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কাগজপত্র কারাগারে আসে। এর পরেও কারা কর্তৃপক্ষ তাদেরকে কেন হয়রানি করে। এই হয়রানি যেন না করে তাই সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে এসে মানববন্ধন করেছি।
এসময়,উপস্থিত ছিলেন,বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আলতাফ হোসাইন সদ্য কারামুক্ত ভুক্তভোগী মোশাররফ হোসেনসহ বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের
অন্যান্য সদস্যরা।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত