ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলের বাসনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ২:৫০

নড়াইল জেলার সদর থানার মাইজপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য বাসনা মল্লিককে হত্যার বিচার দাবিতে রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসনা মল্লিক (৫০) নামের এ নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে । পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার যশোর হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে পরিবারে কাছে লাশ হস্থান্তর করা হয়। রাতেই লাশের সৎকার করা হয়। অভিযোগ রয়েছে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার ঘটনা ঘটিয়েছে।  
বাসনা মল্লিক নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডের মহিলা সদস্য (মেম্বার) এবং ওই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী ছিলেন।
এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে গত রবিবার নড়াইল জেলার মাইজপাড়া ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শিহাবুর রহমান শিহাব, নড়াইল থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজাহিদুর রহমান পলাশ, থানা যুবদলের সদস্য সচিব মো. আরিফুল আকবার মিল্টন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাসেল বিশ্বাস, থানা ছাত্রদলের আহবায়ক মো. মামুন গাজী, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আরিফ হাসান, ছাত্রদলের এম মেহেদী হাসান, মোহাম্মদ রাজু আহামেদ, তুলোরামপুর ইউনিয়ান যুবদলের মো. শোয়েব, মাইজপাড়া ইউনিয়ন যুবদল, এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার বিভিন্ন স্তরের জনগণ।
জানা যায় শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নিহতের ছেলে রিংকু মল্লিক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ১/২জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করে।  
 মামলায় আসামিরা হলেন, সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নপর দৌলতপুর গ্রামের ওসমান মোল্যার ছেলে ফারুক মোল্যা (৫০), দৌলতপুর গ্রামের আয়ুব আলীর ছেলে রজিবুল মোল্যা (৩০), সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) ও শহিদ মোল্যার ছেলে শফিকুল মোল্যা (৩৩)। এর মধ্যে এ মামলার আসামি ফারুক মোল্যা (৫০) কে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। শনিবার ভোরে মাগুরা জেলার হরিশপুর এলাকায় অবস্থিত তার বিয়াই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় ফারুক মোল্লা নামে একজনকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে ।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার