ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

আদাবরে নবদম্পতি কে জিম্মি করে স্ত্রীকে আলাদা রুমে আটকে কুপ্রস্তাব, আটক-৩


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৪:৯

রাজধানীর আদাবরে নবদম্পতি স্বামী-স্ত্রীকে আটকে জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা চেয়ে মারধর করে চাঁদাবাজ চক্রের সদস্যরা। এ সময় কয়েকজন স্বামী-স্ত্রীকে আলাদা করে ভিন্ন রুমে আটকে স্ত্রীকে নানা ধরনের কুপ্রস্তাব দেয়। 

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টায় আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি ১০ নম্বর রোডের ১১/১ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ রাত দেড়টায় ভূক্তভোগীদের উদ্ধার করে ঘটনার সাথে জড়িত তিনজনকে ঘটনাস্থলে থেকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন- জসীম (৩৩), জিহাদুল ইসলাম শুব (১৯) ও ফয়সাল (১৮)। এদের সাথে সিদ্দিক নামে একজন নৈশপ্রহরীও ছিলেন এবং তার মেয়ের জামাই রিপন।এলাকায় খোঁজ নিয়ে জানা যায় রিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার শ্বশুর সিদ্দিক নৈশপ্রহরী থাকায় পুরো এলাকায় রাতভর মাদক বিক্রি করে রিপন।

ভূক্তভোগী ইকবাল হোসেন জানান, আমি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকার ১০ নম্বর রোডের ১১/১ নম্বর বাচ্চু মিয়ার বাসায় ভাড়া থাকি। আমরা বিয়ের পর ভোলা থেকে নতুন ঢাকায় এসেছি। গত ৭ মাস আগে আমাদের বিয়ে হয়। ঢাকায় আমরা নতুন। তিনি বলেন, আমার পরিচিত রিপন মিয়ার নেতৃত্বে এলাকার কয়েকজন মিলে গতকাল রাত দশটায় আমার বাসায় সন্ত্রাসী স্টাইলে ১৫-২০ জন লোক প্রবেশ করে। তখন তারা আমার খাটের ওপর বসে সিগারেট ধরায়। এ সময় আমার স্ত্রী ও আমাকে দুইজনকে মারধর শুরু করে বলতে থাকে, তোরা বিয়ে ছাড়া একসাথে থাকস। এখন তোদেরকে পুলিশের হাতে তুলে দিবো। এমন কথা বলে আমাদের প্রচন্ড মারধর করতে থাকে আর বলতে থাকে আমাদের বিশ হাজার টাকা দে। তাহলে সব সমস্যার সমাধান করে দিবো। তখন আমাকে এবং আমার স্ত্রীকে আলাদা করে অন্য জায়গায় নিয়ে যায়। ভূক্তভোগীর স্ত্রী পিংকি আক্তার জানান, আমি বাসায় প্রবেশ করে কাপড় পরিবর্তন করছিলাম আমিক একবাসায় ডে-কেয়ার সেন্টারে চাকরি করি। বাসায় ঢুকার সাথে সাথে এই ঘটনা ঘটে। এ সময় ৫-৭ জন বাসায় প্রবেশ করে আমার কাপড় চিনিয়ে নিয়ে আমাদের মারধর শুরু করে। পরে আমাকে আমার স্বামী থেকে আলাদা করে নানা ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। এসময় এরা আমাদের আরো বলে আমাদের নাকি বিয়ে হয়নি, কাবিন নামা দেখতে চায় পরবর্তীতে গ্রামের বাড়ি ফোন করে কাবিনের পেপারের ছবি দেখালেও তারা বিশ্বাস করে না। তারা বলে আমাদের নতুন করে ৩০ লাখ টাকা কাবিন করতে হবে আর তা না হলে, ২০ হাজার টাকা তাদের দিতে হবে। বিশ হাজার টাকা দে। না হয় আমরা তোর ক্ষতি করবো। পরে আমাকে একটি ঘরের ভিতর তালা মেরে আটকে দিয়ে কয়েকজন প্রবেশ করে এবং  মারধর করতে থাকে। এ ঘটনায় আমরা থানা পুলিশকে ফোন দিলে তারা এসে আমাদের উদ্ধার করে। সকালে আমরা থানায় গিয়ে এ ঘটনায় একটা মামলা দায়ের করি।

এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া বলেন, একটি নবদম্পতি পরিবার কে গতকাল রাতে জিম্মি করে চাঁদাবাজ চক্রের সদস্যরা চাঁদা আদায় করার চেষ্টা করে। এ সময় আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভূক্তভোগীদের উদ্ধার করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করি। এ ঘটনায় ভূক্তভোগীরা থানায় মামলা দায়ের করেছে। আমরা আটক তিনজনকে ইতিমধ্যে আদালতে প্রেরন করেছি। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল

বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ

কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি

গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ

মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য

আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার

সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ

মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক