কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা
কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সাকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে ৯বম শ্রেণী ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ২০২৩ হতে ২০২৪ শিক্ষার্থীদের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু শাহীন ও আসাদুজামান মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মফিজুর রহমান, শিক্ষক ও অভিভাবক মাসুম বিল্লাহ, অভিভাবক রেজাউল ইসলাম প্রমুখ। স্কুলের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী হয়েছে ৮ম শ্রেণীর জোবায়ের রহমান সাইব।
অন্যদিকে শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আলী মোড়ল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল কবির-এর সসঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তপন কুমার সরকার, প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মোঃ নিছার আলী সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউছুপ আলী প্রমূখ। স্কুলের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী হয়েছে ৪র্থ শ্রেণীর সকাল ঘোষ।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন