ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৭:৩০

রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম-মো. সজিব (১৮)। তিনি মোহাম্মদপুর টাউনহল বিহারি ক্যাম্পের বাসিন্দারা। তার বাবার নাম মো. সোহেল। দুই ভাইয়ের মধ্যে সজিব বড়। ছোট ভাই সায়েমের বয়স আট বছর। সোমবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত মো. হাফিজুর রহমান। 

তিনি বলেন, মোহাম্মদপুরের পুরান থানা রোডের মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের সামনের ছুরিকাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রয়েছে। 

তিনি আরও বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি একটি মারামারি ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান তিনি।

এ দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে গিয়ে দেখা যায়, নিহত সজিবের মা নাসিমা ছেলের শোকে আহাজারি করছেন। তাকে ঘিরে স্বজনরা শান্তনা দেওয়ার চেষ্টা করছেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত না বলতে পারলেও নাসিমা বলেন, ছিনতাইকারীরা আমার ছেলের মোবাইল নেওয়ার জন্য আটকায়। কিন্তু মোবাইল না নিতে পেরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা এক বন্ধুসহ পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে আনলে সেখানে মারা যায়।

তিনি আরও বলেন, আমার ছেলে অনলাইনে  বাসা বাড়ি বদলের কাজ করত। কারো সঙ্গে দ্বন্দ্ব নেই। আমরা টাউনহল বিহারি ক্যাম্পে থাকি। সামান্য একটা মোবাইলের জন্য আমার ছেলেকে শেষ করে দিলো।

T.A.S / T.A.S

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন