ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

টেকনাফে দুই গাড়ি চালকসহ ফের ৮ জন অপহৃত


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১২-২০২৪ বিকাল ৫:৪৬

কক্সবাজারে টেকনাফে কিছুতেই বন্ধ হচ্ছে না অপহরণ বানিজ্য। তারেই ধারাবাহিকতায় অত্র উপজেলার অন্তর্গত হোয়াইক্যং টু বাহারছড়া শামলাপুর ঢালা সড়ক এলাকা সংলগ্ন গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই সিএনজি গাড়ি গতিরোধ করে দুই চালকসহ ৮ জন ব্যক্তিকে অপহরণ করেছে। তবে অপহৃত ব্যক্তিদের নাম-ঠিকানা এখানো পাওয়া যায়নি।

তথ্য সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত শামলাপুর সড়কে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে।ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে, উক্ত সড়কে দায়িত্বরত অটোরিকশা পরিচালক আব্দুর রহিম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী যাত্রীবাহী দুটি সিএনজি সড়কের ঢালা এলাকায় পৌঁছালে অপহরণ চক্রের সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই সিএনজি চালকসহ ৮ জনকে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে গেছে। অপহরণকারীরা দুটি সিএনজি গ্লাস ভেঙে দিয়েছে বলেও জানায় সে।

এদিকে সংঘটিত ঘটনার বিষয়টি শুনার সাথে সাথে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অপহৃতদের উদ্ধার করতে না পারলেও গ্লাস ভাঙ্গা অবস্থায় দুটি সিএনজি জব্দ করে।

এদিকে ৩০ ডিসেম্বর (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দা জসিম উদ্দিন নামে একজন মুদির দোকানদারকে ২০-২৫ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তার নিজস্ব দোকান থেকে তুলে নিয়ে পাহাড়ের দিকে নিয়ে গেছে।

উক্ত ঘটনার বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হোছাইন মেম্বার।এব্যাপারে জানতে চাইলে, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা সময়ের কণ্ঠস্বরকে বলেন, হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুইটি সিএনজি (অটোরিকশা) থেকে ড্রাইভারসহ যাত্রী অপহরণের ঘটনাটি শুনার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অপহৃতদের উদ্ধার করার চেষ্টা চালিয়েছি। ঘটনাস্থল থেকে কাউকে উদ্ধার করতে না পারলেও সড়কে পড়ে থাকা দুটি সিএনজি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছি।

তবে উক্ত ঘটনায় কতজন অপহরণ হয়েছে সেই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপহৃত ব্যক্তিদের উদ্ধার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর (সোমবার) সকালে টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা সংলগ্ন পাহাড়ে কাজ করা অবস্থায় বন বিভাগের কর্মচারীসহ ১৭ জন বন শ্রমিককে অপহরণ চক্রের সদস্যরা অপহরণ করেছিল। তাদের কাউকে এখনো উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।

এমএসএম / এমএসএম

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি