ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়িতে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৩:৫০

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে নিখোঁজের দুইদিন পর জুনায়েদ (১১) হোসেন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দুপুরের সময় মহানগরীর কোনাবাড়ি আমবাগ পশ্চিম পাড়া এলাকায় নির্মানাধীন ভবনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জোনায়েদ টাঙ্গাইলের সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে তার মা ও বড় বোনের সাথে আমবাগ পশ্চিম পাড়া মোয়াজ্জেম হোসেনের টিনসেটে ভাড়া থাকতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় গেল ৩০ ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় বাসা থেকে বের হয় জোনায়েদ। এরপর আর বাসায় ফিরে আসেনি। পরে তার পরিবার নিকট আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে। কিন্তু  কোথাও তার সন্ধান মেলেনি। পরে গেল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জোনায়েদ এর সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেন তার পরিবার। খোঁজাখুজির এক পর্যায়ে বুধবার (১ জানুয়ারি) দুপুরের সময় আমবাগ পশ্চিম পাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর হোসেন এর নির্মানাধীন ভবনের গলিতে লাশ পরে থাকতে দেখে এক রাজমিস্ত্রী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহত জোনায়েদ এর নানী সুরাতন বলেন,খবর পেয়ে আমরা বাড়ি থেকে এসেছি। প্রায় ২০ বছর আগে বিয়ে হয় আমার ভাগ্নির। কিন্তু দূর্ভাগ্যবসত গত দুই বছর আগে জোনায়েদ এর মাকে ডিভোর্স দিয়ে তার বাবা বিদেশে চলে যায়। এক ছেলে ও মেয়েকে নিয়ে গার্মেন্টসে চাকুরী করে কোন মতে 
সংসার চলতো তাদের। 

জোনায়েদ এর বড় বোন জান্নাতি বলেন,গেল সোমবার সন্ধ্যার সময় সে বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেনি। তিনি বলেন,আমি ও মা বুধবার সকালে অফিসে যাই। পরে ১১ টার সময় খবর আসে আমার ভাই এর লাশ পাওয়া গেছে। সে পড়াশোনা করতো না বাসায় থাকতো। তিনি আরও বলেন,আমরাতো কারো ক্ষতি করিনি। তাহলে কেন আমাদের এতো বড় ক্ষতি হলো?

কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন,খবর পেয়ে দুপুর ১২ টার দিকে শিশুর জন্য লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ