ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় পথচারীসহ নিহত-৩


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৪:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫’শ মিটারের দূরত্বে পৃথক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এসময় পৃথক ঘটনায় পাচঁজন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার ভুলতা  ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।  
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রুত গতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে রাম দাস ও ইবাদুল্লাহকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরো তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অপরদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭ টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকা ফিরছিলো তারা। এসময় তারা জেলাপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইটবহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। এসময় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 
এ ব্যাপারে ভুলতার ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। প্রাইভেট চালক ও ইটবহণকারী ট্রলি চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকার ও ইটবহকারী ট্রলিটি জব্দ করা হয়েছে। দুটি ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।  

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার