ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে বই বিতরণ উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১-১-২০২৫ বিকাল ৫:১৫

নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা  হয়েছে। বেলা ১১ টা থেকে একাধারে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়,সফিয়াা পাইলট উচ্চ বিদ্যালয়, হরিতকি ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিতকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে তারুন্যের উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুকুুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অমল কুমার, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,প্রধান শিক্ষক কুলসুম, রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহাবুব উর রহমান, ধামইরহাট সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ। 
উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, ১১৩ টি প্রাথমিক, ২০টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে বই বিতরণ করা হবে। এবং মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, মাধ্যমিক ২৯টি, মাদ্রাসা ২৪টি,ভোকেশনাল এবং ইবতেদায়ী মাদ্রাসায় সরকারি সরবরাহ সাপেক্ষে পর্যায়ক্রমে সকল বই বিতরণ সম্পন্ন করা হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন