রাজধানীর আদাবর এলাকায় লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরি আটক-২
ইংরেজি নতুন বছর উদযাপন করতে বাসার লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে দুজনকে স্বর্ণ ও নগত টাকা সহ আটক করেছে আদাবর থানা-পুলিশ।
আদাবর থানা এলাকার একটি বাসা হতে রাতের বেলা লকার ভেঙ্গে চৌচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়। গতকাল দুপুর দিকে আদাবর থানার ওসির নেতৃত্বে চোরাইকৃত স্বর্ণের মধ্যে ৩২ ভরি স্বর্ণ নগত টাকা সহ দুজনকে আটক করতে সক্ষম হয়। এই সংক্রান্তে একটি মামলা হয়েছে আদাবর থানায়।
শনিবার ৪ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া।
ওসি বলেন, গত ২৮ অথবা ৩০ ডিসেম্বর রাতে আদাবর ১৬ নাম্বার এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় বাসার লকার ভেঙ্গে চৌচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়। পরবর্তীতে আদাবর থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করে এবং এর সাথে জড়িত ২জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে মাহিন ও রেহান। দুজনার মধ্যে একজন বাদির আত্মীয় বলে জানান ওসি।
ওসি আরো বলেন, এই ঘটনাটি ঘটেছে একজন সুনামধন্য এক কন্ঠশিল্পীর বাসায় ওই শিল্পীর নাম বাবলী সরকার। ঘটনার দিন বাদি বাসায় না থাকায় এই ঘটনা ঘটে। বাদির মা হাসপাতালে ভর্তি থাকায় তিনি হাসপাতালে থাকায় এর ফাঁকে এই বাসায় চুরির ঘটনা ঘটে। ওসি বলেন, আটককৃত দুজনের মধ্যে একজন বাদির ভাতিজা বলে জানা গেছে অন্যজন তার ভাতিজার বন্ধু। আসামিরা চুরির স্বর্ণালংকার বিক্রি করে আনন্দ ফুর্তি করতে চেয়েছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলে ওসি জানান। আটককৃতদের বয়স
১৭ / ১৮ আছর হবে। ইংরেজি নতুন বছর আনন্দ ফুর্তি করার জন্য এই চুরি করেছে বলে প্রাথমিক ধারণা।
উদ্ধার হওয়া স্বর্ণআলংকারের মধ্যে রয়েছে। বালা চুড়ি ০৬ (ছয় টি) চিকন চুড়ি ১২ (বার) টি, বাচ্চার ছোট চুড়ি ০২ (দুই) টি, ছোট-বড় কানের দুল ১০(দশ) টি, আঙ্গুলের আংটি ০৭ (সাতটি) গলার হার ০২ (দুই টি) শীতা হার সহ কানের দুলের সেট ০১ (একটি) চেইন সহ লকেট ০২ (দুইটি) ব্রেসলেট ০২ (দুইটি) পায়েল ০২ (দুই টি) সহ অন্যান্য স্বর্নালংকার যার আনুমানিক ওজন ৪৫ (পয়তাল্লিশ ভরি) এবং রূপার তৈরি নুপুর ০২ (দুইটি) রূপার চিকন চুড়ি ১২ (বার টি) রূপার চেইন সহ কানের দুল ০১ (এক সেট) যার আনুমানিক ওজন ১২ (বার ভরি) যাহার মধ্যে ৩২ (বত্রিশ ভরি ৩) (তিন আনা) স্বর্ন, ১০ (দশ ভরি) ১৫ পনের আনা রূপা এবং নগদ ৮৭,০০০/- (সাতাশি হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি অলংকার উদ্ধার এবং এর সাথে আরো আসামী থাকার সম্ভবনা থাকায় গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এমএসএম / জামিল আহমেদ
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান