ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফের ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ২:২৩

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় মৃত আব্বাস মিয়া'র ছেলে রাজমিস্ত্রী ছৈয়দ হোছাইন অপহরণের শিকার হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছে তাঁর পরিবার। 

স্থানীয় নুর হোসন বলেন, মাগরিবের পর পাহাড়ি ডাকাতদল এলাকায় নেমে অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ নিয়ে যায়, নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।বাহারছড়ার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, এরপর বাড়ি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তার আগে দিনের বেলায় আরো দুইজনকে ডেকে নিয়ে পাহাড়ে আটকে রেখেছে বলেছে জানতে পেরেছি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানিয়েছেন, ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে, বিষয়টি গুরুত্বসহকারে সহকারে দেখছি, এছাড়া অপহৃত জসীমকে উদ্ধারেও অভিযান চলমান রয়েছে। 

উল্লেখ্য, গত কয়েকদিনের ব্যবধানে ৩০ জন অপহরণের শিকার হয়, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মুক্তিপণ দিয়ে ২৬ জন ফিরে এলেও এখনো চারজন অপহরণ চক্রের কবলে রয়ে গেছে। এর মধ্যে মুদি দোকানি জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতংক বিরাজ করছে এবং সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছে স্থানীয় লোকজন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত