কোনাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সোহানুর গ্রেফতার
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনাবাড়ী থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহান মহানগরীর আমবাগ এলাকার সামসুল হকের ছেলে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন,ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে গোপনে মিটিং করার প্রস্ততি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাংচুরের অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, শনিবার (৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত