নিষিদ্ধ ছাত্রলীগের অপকর্ম রুখে দিতে লোহাগড়া সরকারি কলেজে ছাত্রদলের অবস্থান
গত ৪ জানুয়ারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় লোহাগড়া সরকারি কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নাশকতার চেষ্টা করে এবং লোহাগড়া সরকারি কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠনের নাম দিয়ে সল্পসময়ের জন্য প্রচারনা চালায় । সেই মূহুর্তে লোহাগড়া উপজেলা পৌর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানতে পেরে কলেজ প্রাঙ্গনে অবস্থান নেয় এবং তাতক্ষনিক লোহাগড়া থানার ওসি কে লোহাগড়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দু ঘটনা অবহিত করলে লোহাগড়া থানা পুলিশ এসে কলেজের ডিজিটাল বোর্ডের দায়িত্বরত অপরেটার দের জিজ্ঞাসাবাদের জন্য লোহাগড়া থানায় নিয়ে যায় ।
লোহাগড়া থানার ওসি ও উপজেলা নির্বাহী এ ঘটনার সাথে জড়িত সকল ব্যাক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন। গতকালের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে আজ সকালে লোহাগড়া উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী অবস্থান করে ।
এ সময় লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ বলেন ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লোহাগড়া উপজেলা ছাত্রদল বদ্ধপরিকর এবং এই ঘটনার সাথে জড়িত সকলের বিচারের দাবী জানান।
কলেজ ছাত্রদলনেতা নাদিম জামান মাহিন বলেন এই ন্যাকারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কনক মীনা, লোহাগড়া সরকারি কলেজে শাখার যুগ্ম আহবায়ক নাইম, কলেজ ছাত্রদল নেতা আইয়াজ, আনিস, রাকিব এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার