ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

থানায় বসে সালিশ করছেন হত্যা মামলার আসামি


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ৩:২০

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড ইউনিট আওয়ামীলীগের সভাপতি বৈষম্য বিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামী মোহাম্মদপুর থানায় এসে পুলিশের সাথে বসে সালিশ করছেন। এ সময় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আওয়ামীলীগ নেতার পক্ষ হয়ে সালিশের অন্য পক্ষকে শাষাতে দেখা যায় বলে জানান বিশ্বস্ত সূত্রে।

সোমবার (৬ জানুয়ারী) রাত  ১০টায় ডিএমপি মোহাম্মদপুর থানায় এ ঘটনা ঘটে। থানায় বসে সালিশ করা ওই আওয়ামীলীগ নেতা হলেন- মোহাম্মদপুর বাবর রোড ইউনিট আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন। একই কমিটিতে তার আপন ভাই নূর নবীও আওয়ামী লীগের পদধারী নেতা বলে জানান স্থানীয়রা।

জানা যায়, মোহাম্মদপুরের বাবর রোড আওয়ামীলীগের ইউনিট সভাপতি আবুল হোসেন এর ঢাকা উদ্যান বাসায় ভাড়া থাকেন হুমায়ন আহমেদ নামে এক ব্যক্তি। তিনি দীর্ঘদিন অসুস্থা থাকায় গত দুই মাস বাসা ভাড়া দিতে পারেন নি। এ বাসা ভাড়া আদায় করার জন্য আবুল হোসেন থানায় এসে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিবাদীদের পরিবারকে মোহাম্মদপুর থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন ডেকে তাদের নানা রকম হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে বিবাদীদের আজকের মধ্যে টাকা দিতে না পারলে থানায় হাজতে আটকে রাখবেন বলেও হুমকি দেন। এ সময় মোহাম্মদপুর থানায় উপ-পরিদর্শকদের (এসআই) বসার বড় রুমে পুলিশের সাথে হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতাকে বসে থাকতে দেখা যায়। দীর্ঘ দুই ঘন্টার দেন দরবার শেষে পুলিশ বিবাদী থেকে দ্রুত  দুই কিস্তিতে টাকা পরিশোধ করার শর্তে একটি লিখিত মুচলেকা রাখেন বলে জানা যায়। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখারকে ফোন করলে তাকে ফোনে পাওয়া যায়নি এবং তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ওই আওয়ামীলীগ নেতা এসে জামায়াতের নেতা পরিচয় দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলো। পরে বিষয়টি আমাদের এক অফিসার বিষয়টি দেখতেছিলো। আজকে শুনলাম তিনি আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তদন্ত ওসি আরো বলেন, আবুলের বিষয় জামায়াতের আমির থানায় একটি ফোন করেছিলো। যা জানার আমিরের কাছে জানেন। জামায়াতের আমির ফোন করায় আমরা আবুলের বিষয়টা দেখেছি। কিন্তু তিনি যে আওয়ামী লীগের নেতা সে পরিচয়টি গোপন রেখেছিল বলেও জানা যায়। 

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন