কোনাবাড়ীতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার-২
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ওই মোটরসাইকেল চুরির মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার
করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার বানিয়াবাড়ি এলাকার ইমান আলীর ছেলে আবু হাসেম ওরফে হাসমত (৩৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি থানা নলসন্ধ্যা গ্রামের মো: জুরান মন্ডল এর ছেলে সোহাগ রানা।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চন্দ্র রায় বলেন,গত ৫ জানুয়ারি দুপুর আড়াইটার সময় নগরীর জরুন খেলার মাঠের পাশ থেকে পালসার এন -১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেল মালিক মোমিন মোল্লা কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশ সিসিটিভির ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের সনাক্ত করে। পরে বৃহস্পতিবার ৯ জানুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত