সকালে গেটে গিয়ে দেখেন কারখানা বন্ধের নোটিশ, শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীতে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কারখানার মুল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।
পলিকন লিমিটেড এর নির্বাহী পরিচালক ফয়সাল জহির এর স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় ডলার ক্রাইসিসের কারণে বিগত এক বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। বিগত ২০২৩ সালের জুন মাস থেকে প্রচন্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০% কমে যায়।
নোটিশে আরো উল্লেখ করা হয় ব্যাংকের লোন, বকেয়া স্যালারি,গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনটাই সঠিকভাবে বিগত আড়াই বছর যাবত শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
এছাড়াও আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।
পলিকন লিমিটেড এর কাটার সেকশনের হেলপার সাইফুল ইসলাম জানান, ১৭ বছর যাবত এই কারখানায় চাকুরী করি। চার চার মাসের বকেয়া বেতন পাবো। গতকালকেও আমরা ডিউটি করে গেছি। আজ সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নিবো। কিভাবে চলবে আমাদের সংসার। যেন চিন্তার ভাজ সাইফুল ইসলামের চোখে মুখে।
মেকানিক্যাল সেকশনের জাহাঙ্গীর আলম নামে আরেক শ্রমিক বলেন, ৩৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি। আমার হাতের আঙ্গুল একটি কেটে যায় কাজ করার সময়। হঠাৎ করে কারখানা ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিলো। আমাদের কথা চিন্তা করলোনা মালিক। এ বয়সে কোথায় চাকুরী নিবো,বউ পোলাপান না খেয়ে মরবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারী, নভেম্বর এবং ডিসেম্বরের বকেয়া বেতন না দিয়েই কারাখানা বন্ধ দিয়েছে। তিনি বলেন,
আমাদের পাওনা পরিশোধ করে বন্ধ দিয়ে দিক।
এ বিষয়ে জানতে পলিকন লিমিটেড এর নির্বাহী পরিচালক ফয়সাল জহির এর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশ -২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোঃ মোর্শেদ জামান জানান, মালিকপক্ষের সাথে কথা হয়েছে আগামী রবিবার নভেম্বর মাসের বেতন দিবে এবং ১৩ই জানুয়ারি সোমবার শ্রমিকদের সাথে কথা বলে পরবর্তীতে তাদের বকেয়া পরিশোধ করবে। বর্তমানে পরিবেশ
স্বাভাবিক রয়েছে। আমাদের শিল্প পুলিশ কারখানার সামনে অবস্থান করছেন।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত