টেকনাফে তরুণের উৎসব ও বর্ণাঢ্য র্যালি
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কক্সবাজারের টেকনাফে ২০২৫ তারুণ্যের উৎসব ও বর্ণাঢ্য র্যালি উদযাপন করা হয়েছে।এ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ও মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রায় সকল স্তরের ছাত্রছাত্রীরা অংশ নেন।
আয়োজকরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে টেকনাফ উপজেলার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ নানান কিছু থাকবে। উপজেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত