ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. কেরামত আলীর স্ত্রীর ইন্তেকাল


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ১:৫৩

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডা. কেরামত আলীর স্ত্রী বেগম হাছিনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার(১০ জানুয়ারি) বাদ জুমা জানাজার নামাজ শেষে পৌরসভার ঘোনাপাড়া সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এদিন ভোর সাড়ে ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে পৌর এলাকার আঙ্গারিয়াস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম হাছিনার মেজো ছেলে ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম খান শ্যামল জানান, আমার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন। পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

এদিকে বেগম হাছিনার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মতো দেখতে জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য শোকার্ত মানুষ তার বাড়িতে ভিড় করে।

বেগম হাছিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি মো. আবিদুর রহমান খাঁন রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, বিশিষ্ট শিল্পপতি তমিজউদ্দীন, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত