ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ২:২৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের সাথে  জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ শনিবার ১১ জানুয়ারি মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। 

শনিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছেন এরা বিভিন্ন আপরাধের সাথে জড়িত। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, আলী ইফতেখার হাসান,
পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক সাড়ে চার ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এই অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে আরো জানা যায় এরা বিভিন্ন সময় ছিনতাইকারী চক্রের সাথে একত্রিত হয়ে সন্ধ্যার পরপরই মোহাম্মদপুর এলাকায় ছিনতাই করে থাকে।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী সহ অনেকেই রয়েছে মাদক বিক্রির সাথে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর কোর্টে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন