সুফি সেন্টারে ৮১৩তম ওরসে খাজা গরীব নাওয়াজ
১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার নারিন্দা বারগাহে চিশতিয়া সুফি সেন্টারে এ উপমহাদেশে ইসলাম প্রসারে সবচেয়ে অগ্রগণ্য সুফিসাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (র.)‒ এর ৮১৩ তম ওরশ মোবারক উপলক্ষে এক মাহফিলের আয়োজন করা হয়।
আতায়ে রাসূল, খাজা গরিবে নেওয়াজ, সুলতান-উল-হিন্দ, নুকতায়ে ইশ্ক ওয়া উলুম, আহলে সামা, বুরহানুল আশেকীন, সাহেবে নজরে কিমিয়া, শাম্মায়ে চিশতিয়া, সদরুল আউলিয়া, রওশন জমীর খাজা মঈন উদ্দিন চিশতি রা.ছিলেন একাধারে ধর্মপ্রচারক, আধ্যাত্মিক সাধক, একজন ফারসি কবি এবং চিশতিয়া তরিকার প্রাণ-প্রতিষ্ঠাতা। উপমহাদেশে ইসলাম প্রচার-প্রসারে তাঁর ভূমিকা ব্যাপক।
এই মহান ব্যক্তিত্বকে নিয়েই, সুফি সেন্টার ৮১৩ তম ওরশ উপলক্ষে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। গত ১ ও ২ জানুয়ারি চট্টগ্রামে কম্বল বিতরণ করেছে, ৪ জানুয়ারি, খাবার বিতরণসহ সেবামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আগামী ৯ ফেব্রুয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এর সাথে সমন্বয়ে আর সি মজুমদার অডিটোরিয়ামে খাজা মঈন উদ্দিন চিশতি রা. এর আধ্যাত্মিক দর্শন বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
গতকাল সুফি সেন্টার ঢাকায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, সুফি সেন্টার এর মহামান্য পরিচালক খাজা ওসমান ফারুকী (খাজা'জী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান, লায়ন নুর ইসলাম এবং দৈনিক ঐশী বাংলা সম্পাদক মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী সহ সুধীজনেরা।
বক্তারা বলেন -
উপমহাদেশে ইসলাম ধর্মের প্রসার ঘটেছিল সুফিসাধকদের আহবানে, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে। ইসলামের উদার ও বিভেদ-বৈষম্যহীন রূপটি অসংখ্য মানুষকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে উদ্বুদ্ধ করেছিল। উপমহাদেশে ইসলাম প্রচার-প্রসারে খাজা মঈন উদ্দিন চিশতি রা.-এর ভূমিকা ব্যাপক। এই মহান ব্যক্তিত্বকে বাংলাদেশের তরুণদের সামনে সঠিকভাবে তুলে ধরার কাজের উপর গুরত্ব আরোপ করেন।
সুফি সেন্টার এর মহামান্য পরিচালক খাজা'জী হযরত বলেন,
হযরত খাজা মঈন উদ্দিন চিশতির (র.)-এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। তাঁর সুফিসাধনা, আধ্যাত্মিক সিলসিলা, দর্শন, চিশতিয়া তরিকার ইতিহাস-ঐতিহ্য, বাংলাদেশে চিশতিয়া তরিকার ইতিহাস, কারামাতসহ মাজার এবং ওরশের পরিক্রমা নিয়ে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু