ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় গ্রেফতার-৩


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৩:১৭

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর থানার জগন্নাথপুর গ্রামের মৃত নাইব আলীর ছেলে জুয়েল (১৮),কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দুলাল ব্যাপারীর ছেলে জিয়াদ (১৮) এবং লালমনিরহাট জেলার কালওগঞ্জ থানার মৃত মমিন এর ছেলে নাইম (১৮)। তারা সবাই বাইমাইল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গেল ১২ জানুয়ারী দিবাগত রাত ১২ পরে কোনাবাড়ী থানা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফাইজা গার্মেন্টস এর সামনে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্ততি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি খুর ও দুইটি চাকু উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়। এঘটনায় গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের  আদালতে পাঠানো হয়েছে।  মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ