সাংবাদিক বাদল হোসাইনের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাই টিভি ও দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক বাদল হোসাইনের (৩৮) ওপর সন্ত্রাসী হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ (৩২) এবং তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদল হোসাইন সিংগাইর থানায় এ একটি লিখিত অভিযোগ জমা দেন।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চারিগ্রাম-বালিয়াডাঙ্গী-সাহরাইল সড়কের ঘাসেরটেক ইটসলিং রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক বাদল হোসাইন মাইটিভি ও দৈনিক কালবেলা পত্রিকার সিংগাইর প্রতিনিধি এবং সাংবাদিক ইলিয়াস হোসেন সম্পাদিত বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ। সে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত শাহজাহান মৃধার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক বাদল হোসাইন অফিস শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সহযোগী আসিফকে (২৬) উপজেলার চারিগ্রাম চার রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভের নেতৃত্বে মুন্নাসহ (৩০)অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল মদ্যপাবস্থায় তার ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় তার গাড়ি ভাংচুরসহ ব্যবহৃত ক্যামেরা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতিসহ শারীরিকভাবে মারধরের শিকার হন সাংবাদিক বাদল হোসাইন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিক বাদল হোসাইনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। সেটা মিমাংসার চেষ্টা চলছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়