কোনাবাড়ীতে নারীকে হত্যা চেষ্টার অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী মিতালী ক্লাব এলাকায় এক নারীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. শাহানাজ বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় পূর্ব শত্রুতার জের ধরে মিতালী ক্লাব এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে জুয়েল ইসলাম এবং তার স্ত্রী শাহানাজ বেগমকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে হঠাৎ করেই তাকে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করায় জুয়েল ধারালো অস্ত্র (বটি) দিয়ে তাকে কোপানোর চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত জুয়েল ইসলামের স্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, "এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনার কাছে ঘটনাটি শুনে হাসি পায়। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না, আমাদের অভিভাবক আছেন।"
কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) এবং তদন্ত কর্মকর্তা মো. তাইম বলেন, "ভুক্তভোগীর অভিযোগের কপিটি থানায় জমা হয়েছে। সেটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত