ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৬-১-২০২৫ দুপুর ১১:৫১

দীর্ঘ এক যুগ কারাভোগের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কারামুক্ত হলেন মাল্টি লেভেল মার্কেটিং (এম এল এম) কোম্পানির চেয়ারম্যান  মোহাম্মদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার আল মামুন। 

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে দশটার সময় তিনি কারা মুক্ত হন। এর আগে মোহাম্মদ হোসেন এর মুক্তির যাবতীয় কাগজ পত্র কারাগারে আসলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোন মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বের হয়ে আসার সময় গেটে আত্মীয় স্বজন ও ডেসটিনি পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল  আমিন।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত -৪ এর বিচারক মোঃ রবিউল আলম ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাতে দুদকের করা মামলায় ডেসটিনির চেয়ারম্যান ও ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালকসহ ১৯ জনকে কারাদণ্ড দেন আদালত। সাজার অধিক বছর কারাভোগ করায় জেল কর্তৃপক্ষকে রফিকুল আমিন এবং মোঃ হোসেনকে কারা মুক্তির নির্দেশ দেন আদালত। 

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ