কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে ৬টি ঝুটের গোডাউনে আগুন লেগে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান কোনাবাড়ি মর্ডান ফয়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর চারটার সময় কোনাবাড়ি থানাধীন পারিজাত এলাকায় আজাহারের ঝুটের গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্র পাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা আরও ৫ গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্ত ঝুট গোডাউনের মালিকরা হলেন-আলামিন,সাইফুল, আলাউদ্দিন, মাহফুজ, আজহার এবং জয়নাল।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,ইদ্রিস ও কাদের মোল্লার কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে গোডাউন করেন তারা। আজ ভোর রাতে হঠাৎ করেই আজহারের ঝুটের গোডাউনে আগুন দেখতে পায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন ফায়ারসার্ভিস এর কর্মীরা।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান,আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি ও সারাবো মর্ডান ফায়ার সার্ভিস এর চারটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়। এঘটনায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতি হয় প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত