দশ ট্রাক অস্ত্র মামলায় আরও ৫ জনের মুক্তি
আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আরও পাঁচজন মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টার সময় হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অবসর প্রাপ্ত সাবেক মেজর এম লিয়াকত হোসেন (৫৬) মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ আসাদ। তিনি বলেন,আজ সকালে মুক্তির যাবতীয় কাগজ পত্র আসলে যাচাই বাছাই শেষে অন্য কোন মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
অন্যদিকে কারাগার-২ থেকে এন এস আই এর সাবেক ফিল্ড অফিসার হেলাল উদ্দিন খান,সাবেক ডিজি এন.এস.আই ও সাবেক ডাইরেক্টর ডি. জি. এফ আই এর অবসর প্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক এমডি- সি. ইউ. এফ. এল.মহসিন উদ্দিন তালুকদার মুক্তি পান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট- এর সিনিয়র জেল সুপার মো. আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,আজ সকালে তাদের মুক্তির কাগজ পত্র কারাগারে আসলে যাচাই-বাছাই শেষে অন্য কোন মামলায় আটকাদেশ না থাকায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।
এছাড়াও পার্ট-১ থেকে বিকেল সাড়ে চারটার সময় এনএসআই এর সাবেক ডিরেক্টর (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত