ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলাদেশে কখনো স্বৈরাচারের স্হান জনগণ মেনে নিবেনা : আমিনুল হক 


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ১৬-১-২০২৫ রাত ১০:৩৫

বাংলাদেশে আর কখনো কোন স্বৈরাচারের স্হান এদেশের জনগণ মেনে নিবেনা মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন,যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, বোনকে গুলি করে হত্যা করেছে।যারা আমার ভাইদের গুম করেছে। যারা গত ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আমাদের বহু ভাইদের গুলি করে হত্যা করেছে,তাদের স্হান কখনো  বাংলাদেশে হতে পারে না। 

আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকারের ফ্যাসিষ্ট ভয়াবহ আচরণে তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনেরই ক্ষতি করেনি, তারা পুরো বাংলাদেশের প্রত্যকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ও রাজনীতিকরনের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে। 

তিনি বলেন,সেই ধ্বংসস্তুুপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো পূনর্গঠন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা দিয়েছেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ নির্বাচনে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার ৩১ দফার রুপরেখা পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পূনর্গঠন করবে এবং সেই পূনর্গঠনের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আমিনুল হক বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকা রেখেছেন। আজকে ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলেছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে। যে অবদান ভূলার নয়। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গন দলীয়করন মুক্ত ও শক্তিশালী ছিল। ১৯৯১ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধান মন্ত্রী ছিলেন,সেই সময়ে ক্রীড়াঙ্গনে কখনও দলীয় করণ করে নাই। তখন মেধার ভিক্তিতে সকল সংগঠনকে নিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজিয়ে ছিল। কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে গত ১৫ বছরে দেশের ক্রীড়াঙ্গনের নাজুক অবস্থা তৈরি করে গেছে। 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে খেলা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল খেলার উদ্বোধন করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ এসময় উপস্থিত ছিলেন।

জামিল আহমেদ / জামিল আহমেদ

মিথ্যা অভিযোগে অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী