ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা- ভিতরে আটকা পড়লেন চালক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৭-১-২০২৫ দুপুর ১:৭

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পিছন থেকে কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় ভিতরে আটকা পড়লেন ট্রাক চালক শিপন মিয়া (২২)।
খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে পাঁচটার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে। 

ট্রাকচালক শিপন মিয়া টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার শিয়াল খোল বটতলা গ্রামের আজহার উদ্দিন এর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়,শুক্রবার ভোর সাড়ে পাঁচটার সময় ঢাকা-টাঙ্গাইল  মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভার এর উপর ঢাকাগামী একটি কার্ভাড ভ্যানকে পেছন হতে  একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১৬০২) ধাক্কা দেয়। ট্রাকের ড্রাইভার ভেতরে আটকা পরলে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।  

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের উপর ঢাকাগামী একটি কার্ভাড ভ্যানকে পেছন হতে একটি ট্রাক ধাক্কা দিলে ভিতরে আটকা পরেন ট্রাক ড্রাইভার। খবর পেয়ে  কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা 
৩০ মিনিটের চেষ্টায় তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। 

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ