ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ার উদ্ধার


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৩:২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মদ-বিয়ার উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ৪ মাদক কারবারিকে গ্রেফতার ও মাদক বহনের একটি প্রাইভেটকার, একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৩৯৭ ক্যান বিয়ার ‍এবং ৪৩৩ বোতল বিদেশি মদ।  গ্রেফতারকৃতরা হলেন- আমজাদ হোসেন, ওয়াসিম, সুজন ও আলাল মিয়া। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১-এর সিও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা (পিএসসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে শনিবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁও থেকে কক্সবাজার যাচ্ছে ৪ মাদক কারবারি- এমন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১-এর একটি দল। অভিযানে প্রাইভেটকার ও কাভার্ডভ্যান তল্লাশি করে ২ হাজার ৩৯৭ ক্যান বিয়ার, ৪৩৩ বোতল বিদেশি মদ, নগদ টাকাসহ ৪ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা পরস্পর যোগসাজশে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানযোগে উদ্ধারকৃত বিয়ার ও বিদেশি মদ নিয়ে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেগুলো সেখানকার হোটেল-রিসোর্টসহ নানা স্থানে সরবরাহ করা হতো। আমরা এ বিষয়ে আরো তদন্ত করছি। যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

র‌্যাব অধিনায়ক জানান, দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানযোগে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে বিদেশি মদ ও বিয়ার পরিবহন করে আসছিল। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার