ধনবাড়ীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে টাংগাইলের ধনবাড়ী উপজেলাতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।
শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০ টা ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন , সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর যৌথ আয়োজনে তারুণ্যর উৎসব ২০২৫ ও মেলা সারাদিন ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করেন কর্তৃপক্ষ।
মোঃ আব্দুল বারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এম আজিজুর রহমান, সভাপতি (এড হক কমিটি) আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ স্মৃতিচারণায়, সাইদুল ইসলাম আপন, (শহীদ সাজিদ) এর ভাই সহকারী শিক্ষক, ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন স্কুল।
প্রধান অতিথি ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, তারুণ্যের এই উৎসবকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান এবং বীর শহীদদের আত্মত্যাগের চেতনা দৃঢ়ভাবে প্রস্ফুটিত করতে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এই আয়োজনের মূল লক্ষ্য।
মেলাতে সকাল থেকে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। হাসিখুশী ভাবে দিনটিকে আনন্দের মাধ্যমে কাটাতে এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের রয়েছে উপস্থিতি।
আয়োজক বৃন্দরা বলেন, আমরা তারুণ্যের জয়গান গাইতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছি।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস