ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাই প্রেসক্লাবকে সহায়তা উপহার দিল এসডিআই


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৩:৪৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ধামরাই প্রেসক্লাবকে আর্থ-সামাজিক সংগঠন এসডিআইয়ের পক্ষ থেকে কোভিড-১৯ সহায়তা উপহার (রিভলবিং চেয়ার ও মাস্ক) বিতরণ করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে এ সহায়তা উপহার দেয়া হয়।

এ সময় এডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।

প্রধান অতিথি বলেন, এসডিআই সব সময় তৃণমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বয়স্ক ভাতা, অসহায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ, বিষমুক্ত সবজি চাষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এসডিআইয়ের পক্ষ থেকে রাস্তার পাশে ওয়াশ ব্লক তৈরি করে দিয়েছে। সব সময় প্রতিষ্ঠানটি মানুষের পাশে থাকবে বলে আশা রাখি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইনকিলাবের আনিছ উর রহমান স্বপন, আমাদের সময় পত্রিকার বাবুল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের আজহারুল ইসলাম রাজু, ইত্তেফাকের মিজানুর রহমান, মানবকণ্ঠ পত্রিকার মো. রুহুল আমিন প্রমুখ।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত