কোনবাড়ীতে মাদক বিরোধী অভিযান গ্রেফতার ৪
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ। কোনাবাড়ী মেট্রো থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৩ টার সময় মহানগরীর জয়েরটেক পশ্চিমপাড়া এলাকা থেকে তিনজন এবং রাত পৌনে ১২ টার সময় আমবাগ তেঁতুল তোলা মোড় থেকে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আলীম (৩৪), একই জেলার জয়দেবপুর থানার নয়াপাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে আমিনুল ইসলাম, ঢাকা জেলার সাভার থানার সামার গ্রামের মো. শুকুর আলীর ছেলে মোঃ কায়সার আহম্মেদ (৩৪)
এবং কিশোরগঞ্জ জেলার তারাইল থানার পংপাচিয়া গ্রামের মৃত রঙ্গু ভূইয়ার ছেলে শ্রাবন আহম্মেদ । পুলিশ জানায় তারা কোনাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত